মেইজু আনলো নচবিহীন ফ্ল্যাগশিপ 16s

শাওমি কিংবা অপো ভিভোর মতোই চীনের বাজারে বেশ শক্ত অবস্থানে আছে মেইজু। যদিও সেই তুলনায় গ্লোবাল মার্কেটে নিজেদের অবস্থানটা এখনো পাকাপোক্ত করতে পারেনি। তবে মেইজু নতুন ইনোভেশন কিংবা সুন্দর ডিজাইনের ক্ষেত্রে বরাবরই এগিয়ে আছে।
গতবছর মেইজু তাদের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ মেইজু 16th নিয়ে এসেছিলো। এরই ধারাবাহিকতায় এবার তারা ১৬ সিরিজের আপ টু ডেট ভার্সন 16s লঞ্চ করলো।
তাদের ফ্ল্যাগশিপগুলোর বৈশিষ্ট হলো নচ না দিয়েও খুবই অল্প বেজেল ও চিন এরিয়ার মাঝেই তারা ফ্রন্ট ক্যামেরা বসায়। এর ফলে তাদের ফোনের ডিজাইন খুবই আকর্ষনীয় লাগে
মেইজু 16s স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ ৬.২ ইঞ্চি ( ফুল এইচডি প্লাস, ১৯:৯ অ্যাসপেক্ট র্যাশিও), ওলেড ফুল ভিউ ডিসপ্লে যাতে কোন নচ নেই
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫
- র্যামঃ ৬ ও ৮ জিবি
- স্টোরেজঃ ১২৮ ও ২৫৬ জিবি
- ক্যামেরাঃ পেছনে ৪৮ (সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর) ও ২০ (সনি আইএমএক্স ৩৫০ টেলিফটো সেন্সর) মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। সামনে ২০ মেগাপিক্সেল (স্যামসাং সেন্সর) ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারিঃ ৩৬০০ এমএএইচ
- ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, ফ্লাইমি ইউআই স্কিন।
- সিমঃ ডুয়াল ন্যানো সিম, ফোরজি এলটিই।
- অন্যান্যঃ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি, টাইপ সি পোর্ট প্রভৃতি।
- দাম শুরুঃ ৪১৫ ইউরো থেকে।

No comments