Header Ads

Realme 3 Pro নিয়ে কিন্তু চাপে থাকবে শিওয়ামি!

Realme 3 Pro-এর ডিজাইনের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে Redmi Note 7 Pro-এর। শিয়াওমি যেখানে 675 SoH Snapdragon চিপসেট ব্যবহার করে, সেখানে Realme 3 Pro-এ ব্যবহার করা হয়েছে 710 SoH Snapdragon চিপসেট। ফোনটিতে রয়েছে ৪০৪৫ এমএএইচ ব্যাটারি, যা Redmi Note 7 Pro-এর ৪০০০ এমএএইচ ব্যাটারির তুলনায় বেশি শক্তিশালী ও দ্রুত চার্জযোগ্য।

শিয়াওমিকে টেক্কা দেবে Realme 3 Pro।
হাইলাইটস
  • ফোনটির এফএইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিনের দৈর্ঘ্য ৬.৩ ইঞ্চি।
  • রেডমির এই ফোনে Fortnite-এর মতো গেম অনায়াসে খেলা যায়, যা শিয়াওমিতে খেলা অসম্ভব।
  • শুধু তাই নয়, হার্ডওয়্যারের সুবাদে নিজের সেগমেন্টে এখন দ্রুততম সেট Realme 3 Pro।

 ডিজিটাল ডেস্ক: বাজেট স্মার্টফোনের বাজারে শিয়াওমিকে ফের বেগ দিতে এসে গেল Realme 3 Pro। মনে করা হচ্ছে, তার অভিষেকে Redmi Note 7 Pro-এর চাহিদায় হয়তো টান পড়তে পারে।

Realme 3 Pro-এর ডিজাইনের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে Redmi Note 7 Pro-এর। তবে শিয়াওমির মতো ফোনের পিছনে কাচ ব্যবহার করেনি রেডমি, তার বদলে কাজে লাগানো হয়েছে ইনজেকশন মোল্ডেড প্লাস্টিক। ডিজাইন ও ফিনিশে এই ফোন গ্রাহকের চিত্ত জয় করবে। ফোনের পিছনের অংশে নীলের নানান শেড ব্যবহার করা হয়েছে ঘুরিয়ে-ফিরিয়ে। এছাড়া লাইটনিং পার্পল ও কার্বন গ্রে রঙের অপশনও রয়েছে। ডিজাইনের কল্যাণেই ফোনটির গ্রিপ খুব ভালো।

ফোনের পিছনে ক্যামেরার লেন্স ঘিরে রয়েছে ক্রোম ফিনিশ। আছে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং নীচের দিকে জ্বলজ্বল করছে রিয়েলমি লোগো। ফোনটির এফএইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিনের দৈর্ঘ্য ৬.৩ ইঞ্চি। কড়া সূর্যের আলোর নীচেও নিপুণ ভাবে কাজ করে এই স্ক্রিন। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস ৫ এবং ফ্যাক্টরি ইনস্টল্‌ড স্ক্রিন প্রোটেক্টর।

No comments

Powered by Blogger.