Header Ads

ওয়ানপ্লাস ৭ প্রো’র বেঞ্চমার্ক বলছে এটাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির এন্ড্রয়েড

কম দামে সেরা ফ্ল্যাগশিপ বাজারে ছাড়ার ক্ষেত্রে ওয়ানপ্লাস এর জুড়ি নেই। তাই ওয়ানপ্লাস এর নতুন ফোন নিয়ে প্রযুক্তি বিশ্বেও অনেক গুঞ্জন থাকে। এই মাসেই ওয়ানপ্লাস তাদের নতুন ফোন সিরিজ ওয়ানপ্লাস ৭ ও ওয়ানপ্লাস ৭ প্রো রিলিজ করবে। অবশ্য ইতিমধ্যে ওয়ানপ্লাস এর নতুন ফোনদুটির ডিজাইন লিক হয়ে গিয়েছে। অবশেষে আজকে ওয়ানপ্লাস ৭ প্রো এর বেঞ্চমার্ক স্কোরও লিক হলো।
লিক হওয়া বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী এটাই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি স্কোর করা এন্ড্রয়েড ফোন। ফোনটিতে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপ ব্যবহার করা হয়েছে। যদিও এর আগে বিভিন্ন কোম্পানি এই চিপসেট চালিত আরো ফোন এনেছে। কিন্তু ওয়ানপ্লাস ৭ প্রো এর স্কোর সেসব ফোনগুলোকে ছাড়িয়ে গিয়েছে।
১২ জিবি র‍্যামযুক্ত জিএম ১৯১৭ মডেল নম্বরের এই ফোনটির গিকবেঞ্চ মাল্টিকোর স্কোর হচ্ছে ১১,০১২। একই বেঞ্চমার্কে আইফোন টেনএস ম্যাক্স এর স্কোর হলো ১১,৫১৫ যা ওয়ানপ্লাস ৭ প্রো এর চেয়ে কিছুটা এগিয়ে। অবশ্য এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোনগুলোর কথা বিবেচনা করলে ওয়ানপ্লাস ৭ প্রো ই সবচেয়ে এগিয়ে।
অন্যদিকে, সম্প্রতি ডিসপ্লে মেট এর প্রকাশিত তথ্যানুযায়ী ওয়ানপ্লাস ৭ এর ডিসপ্লে “এ প্লাস” স্কোর করেছে যা সর্বোচ্চ। ডিসপ্লে মেট হলো স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি পরিমাপের একটি বেঞ্চমার্ক। ধারনা করা হচ্ছে ওয়ানপ্লাস ৭ এর ক্যামেরা পারফর্মেন্স ও অনেক উন্নত করা হবে। যদিও ক্যামেরা সম্পর্কিত কোন বেঞ্চমার্ক কিংবা টেস্ট রেজাল্ট এখনো পাওয়া যায় নি। সবমিলিয়ে ওয়ানপ্লাস ৭ যে চমৎকার একটি ফোন হতে যাচ্ছে সেটা এখনই বলা যায়।
ওয়ানপ্লাস তাদের এই ফোন রিলিজের ডেট হিসেবে ১৪ মে নির্ধারন করেছে। ঐদিন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লাইভ স্ট্রিমের মাধ্যমে লঞ্চ ইভেন্ট দেখা যাবে। ফোনটি সম্পর্কে বিস্তারিত ঐদিনই জানা যাবে

No comments

Powered by Blogger.