গ্যালাক্সি এস১০ ৫জি ফোনটি ১০ সেকেন্ডেই ডাউনলোড করবে একটি সম্পূর্ণ সিনেমা

সারা বিশ্বের উন্নত দেশগুলোর মতই বাংলাদেশে ও চতুর্থ প্রজন্মের মোবাইল টেকনোলজি বা ৪জি চলছে। যদিও বাংলাদেশে ফোরজি গতি আহামরি কিছু নয়। আশা করা যায় এই বছরেই যুক্তরাষ্ট্র, কানাডা, কোরিয়া সহ বেশকিছু দেশে বাণিজ্যিকভাবে ফাইভজি প্রযুক্তি চালু হবে।
এরই প্রস্তুতি হিসেবে কনজ্যুমার ডিভাইস নির্মাতারাও বসে নেই। স্যামসাং, হুয়াওয়ের মতো কোম্পানি গুলো তাদের ৫জি সাপোর্টেড ডিভাইসের ঘোষণা দিচ্ছে একের পর এক। সম্প্রতি স্যামসাং তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ এস১০ ও এস১০ প্লাস এর সাথে পঞ্চম প্রজন্মের নেটয়ার্ক সাপোর্টেড এস১০ ৫জি এর ঘোষণা দিয়েছে।
যেহেতু এখনো কোন দেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু হয় নি তাই ফোনটি এখনো বিক্রি শুরু হয় নি। খুব শীঘ্রই এটি বিক্রি শুরু হবে।
তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার মোবাইল অপারেটর এসকে টেলিকম তাদের পরীক্ষামূলক নেটওয়ার্কে গ্যালাক্সি এস ১০ ৫জি ব্যবহার করে দেখেছে ফোনটি ৫জি নেটওয়ার্কে সর্বোচ্চ ২.৭ গিগাবিট প্রতি সেকেন্ড গতি পর্যন্ত ওঠাতে পেরেছে। অবশ্য এটা শুধু ডাউনলোড স্পিড এর হিসাব।
যদিও এই স্পিড ৫ জি এর ক্লেইম করা ৪জিবিপিএস এর থেকে কম কিন্তু ফোরজি এর তুলনায় কম কিছু নয়। একটি সাধারণ ব্লুরে কোয়ালিটির পূর্ন দৈর্ঘ্য সিনেমার সাইজ যদি ৪ গিগাবাইটও হয় তাহলে মাত্র ১০-১২ সেকেন্ডেই সেটি ডাউনলোড করা সম্ভব গ্যালাক্সি এস১০ ৫জি দিয়ে।
উল্লেখ্য যে গ্যালাক্সি এস১০ ৫জি তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ও ৫জি নেটওয়ার্কিং এর জন্য কোয়ালকমের এক্স৫০ মডেম চিপ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে হুয়াওয়ে ও বসে নেই। তারা তাদের ব্যালং ৫০০০ চিপ এনেছে ৫জি সাপোর্ট দেয়ার জন্য। আশা করা যায় ৫ জি চালু হলে আস্তে আস্তে সব ৫জি ফোনই দুর্দান্ত গতির ইন্টারনেট পাবে।

No comments