Header Ads

অবশেষে দেশের বাজারে এলো শাওমির রেডমি Y3


 

মাত্র অল্প কিছুদিন আগেই ভারতের বাজারে মুক্তি পায় শাওমির লেটেস্ট সেলফি এক্সপার্ট ফোন রেডমি Y3। স্পেসিফিকেশন এর দিক থেকে এটা অনেকটা রেডমি ৭ এর রিব্র্যান্ডিং বলা যায়। তবে শাওমির সেলফি সিরিজের ফোন হিসেবে এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আজকে বাংলাদেশের বাজারে ফোনটি অফিশিয়ালি মুক্তি পেলো। গত কিছুদিন ধরেই শাওমির বাংলাদেশী সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো থেকে ফোনটির টিজার প্রকাশ করা হচ্ছিল। ফোনটি আজ থেকেই বিক্রি শুরু হয়েছে। এর ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ভ্যারিয়েন্ট এর দাম পরবে ১৪,৯৯৯ টাকা এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম ভ্যারিয়েন্ট এর দাম পরবে ১৭,৯৯৯ টাকা। এলিগেন্ট ব্লু, বোল্ড রেড ও প্রাইম ব্ল্যাক নামক অরা ডিজাইন কালারে ফোনটি কিনতে পাওয়া যাবে। সারাদেশজুড়ে শাওমির অফিশিয়াল শোরুম, পার্টনার আউটলেট ও কিছু অনলাইন শপ থেকে ফোনটি কিনতে পারবেন।
রেডমি Y3 নিয়ে আপনাদের সচারচর জিজ্ঞাস্য কিছু প্রশ্নের উত্তর দেয়া হলোঃ
  • ফোনটিতে গ্লাস প্রটেকশন আছে কি?
হ্যাঁ। ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন ব্যবহার করা হয়েছে।
  • ফোনটির ব্যাক প্যানেল কিসের তৈরী?
এটির ব্যাক প্যানেল উন্নত মানের পলিকার্বনেট বা প্লাস্টিক এর তৈরী যা অনেকটা কাঁচের মতো দেখায়।
  • ফেইস আনলক আছে কি?
এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফেইস আনলক আছে যা ফ্রন্ট ক্যামেরার সাহায্যে কাজ করে।
  • এটায় কি ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে?
হ্যাঁ। এটাতে আপনি একসাথে দুটো সিম এবং একই সাথে আরেকটি ৫১২ জিবি মেমোরি কার্ড ও ব্যবহার করতে পারবেন।
  • এটার ফ্রন্ট ক্যামেরাতে কি এলইডি ফ্ল্যাশ আছে?
না। এটার সেলফিনির্ভর ফোন হলেও থাকছে না কোন ফ্রন্ট ফ্ল্যাশ।

রেডমি Y3 এর স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৬.২৬ ইঞ্চি ( এইচডি প্লাস, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), টিএফটি ডট নচ ডিসপ্লে, গরিলা গ্লাস ৫।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬
  • র‍্যামঃ ৩ ও ৪ জিবি
  • স্টোরেজঃ ৩২ ও ৬৪ জিবি। ডুয়াল সিম মডেলে হাইব্রিড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ মেগাপিক্সেল (মেইন) ও ২  মেগাপিক্সেল (ডেপথ) সেন্সর, এলইডি ফ্ল্যাশ। সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ।
  • ওএসঃ মিইউআই স্কিন যুক্ত কাস্টম এন্ড্রয়েড ওএস।
  • সিমঃ ডুয়াল সিম, ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট, ফোরজি এলটিই।
  • অন্যান্যঃ রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্প্ল্যাশ প্রুফ ডিজাইন প্রভৃতি।
  • দাম শুরুঃ ১০,০০০ ভারতীয় রুপি থেকে।

No comments

Powered by Blogger.