Header Ads

নুবিয়া রেড ম্যাজিক ৩ ফোনে গেমিং এর জন্য থাকছে কুলিং ফ্যান!



স্মার্টফোনের গেমিং দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। পাবজি মোবাইল কিংবা ফোর্টনাইট এর মতো গেমগুলো মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিকে এক নতুন মাত্রা দিয়েছে। আর মোবাইল গেমিং এর এই জনপ্রিয়তাকে পুঁজি করে বিভিন্ন মোবাইল কোম্পানি একের পর এক গেমিং ফোন নিয়ে আসছে।
চাইনিজ ব্র্যান্ড নুবিয়া এবার এনেছে রেড ম্যাজিক ৩ নামক এক গেমিং ফোন যাতে থাকছে একটি কুলিং ফ্যান। এটিই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে কুলিং ফ্যান সংযুক্ত আছে। সাধারণত ল্যাপটপ কিংবা ডেস্কটপে প্রসেসর ও গ্রাফিক্স কার্ডকে ঠাণ্ডা রাখতে কুলিং ফ্যান বসানো থাকে। এর কুলিং ফ্যানটি মিনিটে ১৪,০০০ বার ঘুরতে পারে এবং এর সাথে লিকুইড কুলিং টেকনোলজি ও কাজ করবে।

রেড ম্যাজিক ৩ এর স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৬.৬৫ ইঞ্চি ( ফুল এইচডি প্লাস, এমোলেড ৯০ হার্টজ ডিসপ্লে।
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫
  • র‍্যামঃ ৬ জিবি/১২ জিবি
  • স্টোরেজঃ ৬৪/১২৮/২৫৬ জিবি।
  • ক্যামেরাঃ পেছনে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সরযুক্ত সিঙ্গেল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৮কে ভিডিও রেকর্ড।
  • ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ, ২৭ ওয়াট ফাস্ট চার্জার।
  • সিমঃ ডুয়াল সিম, মাইক্রো এসডি স্লট, ফোরজি এলটিই।
  • অন্যান্যঃ ফ্রন্ট ফেসিং স্পিকার, ৩.৫ মিমি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি।
  • দাম শুরুঃ ৪৩০ মার্কিন ডলার থেকে।

No comments

Powered by Blogger.